কিউকমের সিইও গ্রেফতার
- আপডেট: ১১:১৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১০৩১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার (৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়ার পক্ষ থেকে বলা হয়, দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রসঙ্গত, অবিশ্বাস্য সব অফার দিয়ে আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। দেড় বছর আগে শুরু করা প্রতিষ্ঠানটি হঠাৎ ফুলেফেঁপে উঠেছে। পণ্য দেয়ার নাম করে তারা সংগ্রহ করেছে গ্রাহকের কোটি কোটি টাকা। কিন্তু, অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। ই-কমার্স ব্যবসায় তারা এনেছেন নতুন ফন্দি। কোনো কোনো গ্রাহক তিনটি পণ্যের অফার দিলে একটি বুঝিয়ে বাকি দুইটির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে বলেন। এতে অনেক গ্রাহক ওই প্রতিষ্ঠানের ওপর বিরক্ত হয়েছেন।
ঢাকা/ এমটি




































