০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড: পরিকল্পনামন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক (দাউদকান্দি): বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাজর। কৃষির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা ক্ষমতায় জোর করে আসতে চায়, তাদেরকে প্রতিহত করুন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গ্রামবান্ধব মানুষ। তিনি দরিদ্র-মজুর, কৃষক মানুষকে সম্মান করেন। আমরা যখন শত শত প্রকল্পের কাগজ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাই, তিনি গ্রামের প্রকল্পের কাজটি আগে দেখেন এবং বলেন, এ প্রকল্পে গ্রামের নারী ও শিশুদের কী উপকার হবে।

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেন, একটি দল আছে যাদের ভাষা রাজনৈতিক ভাষা নয়। তারা ধমক দিয়ে কথা বলে। যা স্বাধীন দেশের কোন ভাষা না। যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে না পারি, তাহলে দেশের যে উন্নয়ন সরকার করেছে তা ঠিক থাকবে না।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলার পর বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাব পড়েছে তাও সফলতার সঙ্গে মোকাবেলা করেছেন। গ্রামের মানুয়ের উন্নয়নের জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রত্যেককে খাদ্য উৎপাদনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি জমি চাষ উপযোগী করে তুলতে হবে। এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।

তিনি আরো বলেন, আমরা দেশকে শক্র মুক্ত করেছি। পাকিস্তানের জুলুম থেকে দেশকে রক্ষা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি লুঙ্গি পরে সাঁতার কেটে স্কুলে গেছি। আমার বাড়ি সুনামগঞ্জের হাওরে। সে সময় কোন ইউনিফর্ম ছিলো না। আজকে তোমাদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা তোমাদের জন্যই কাজ করছি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, যেকোনো কাজে হঠাৎ করে বলি হতে দেব না, করতে দেব না, ভেঙে ফেলব এ সকল নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, নির্বাচন আসেন, আলোচনা হউক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানব না বলে খেলা হবে না, তা হতে পারে না।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুক কুহিনূর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মনজুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকবেনজির আলম,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবির, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, বিটিভি মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ও বাসুদেব ঘোষ প্রমুখ।

বিজনেস জার্নাল/ঢাকা/এসআর

শেয়ার করুন

কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড: পরিকল্পনামন্ত্রী

আপডেট: ১১:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২