০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
সরকারের জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্য বাস্তবায়নে দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
রোববার (১৬ আগস্ট) দেশে শক্তিশালী বায়োইকোনমি গড়ে তোলার সম্ভাবনা নিয়ে রাজধানীর ওয়েস্টিনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে দেশে মলিকিউলার বায়োলজিক্যাল ল্যাবরেটরি স্থাপনের কাজ শুরু হয়েছে।
আলোচনায় উঠে আসে, বায়োইকোনমির পথে বাংলাদেশের সম্ভাবনাগুলো। বক্তারা জানান, এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরি।
বৈঠকে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আলোচকরা।
ঢাকা/এসআর


































