০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫ শতাধিক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৫১, মতিঝিল বিভাগ ৬২, তেজগাঁও বিভাগ ৭২, মিরপুর বিভাগ ১২৬, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫ শতাধিক

আপডেট: ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬