০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড (সিসিপিবি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডেকোয়েসি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

এদিকে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা-ইপিএস কমেছে ১৪ পয়সা।

তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৯ পয়সা।

গত ৩০ জুন ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে

আপডেট: ০৫:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬