লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- আপডেট: ০৫:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০১৭১ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে কোম্পানিটির ৩১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো – সেনা ইন্স্যুরেন্স,সায়হাম কটন মিলস,গ্লোবাল ইন্সুরেন্স,সায়হাম টেক্সটাইল মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ , শার্প ইন্ডাস্ট্রিজ এবং আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।
ঢাকা/এসআর


































