০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ১০৪১৩ বার দেখা হয়েছে

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুয়ারিয়া-কাশিমপুর মোড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজিব, মতিন আলীর ছেলে ফয়সাল ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহাম।

লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় তিন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে। তবে তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

আপডেট: ১২:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০