গেইনারের শীর্ষে গ্রামীণ ওয়ান: স্কিম টু’
- আপডেট: ০৪:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৩৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৯৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু’। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ ইউনিট দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.০২ শতাংশ।
আর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৮৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তমিজউদদীন টেক্সটাইলের ৬.৮৪ শতাংশ, ইবনে সিনা ফার্মার ৬.৫৫ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৫.৩১ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৪.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৪৫ শতাংশ এবং রহিম টেক্সটাইল মিলস পিএলসির ৪.২৮ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসএইচ































