চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে বন্ধ
- আপডেট: ০৪:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বন্ধ আছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে সে বিষয়ে কিছু জানাননি ফরহাদ হোসেন।
এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। তখন অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।
ঢাকা/টিএ






































