চলতি সপ্তাহে আসছে ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ও ইপিএস
- আপডেট: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।
সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ঢাকা ডাইং এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
একই সভায় বিডি থাই অ্যালুমিনিয়াম ও ঢাকা ডাইং (জুলাই-সেপ্টেম্বর’২৫) প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
১৩ ডিসেম্বর, ২০২৫ থেকে ১২ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষনা করবে এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।
প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-
০৭ ডিসেম্বর
বিকাল ৪টায় অলটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা।
বিকাল ৪টায় ডিভিডেন্ড ঘোষণা ও ৫টায় প্রথম প্রান্তিক ইপিএস প্রকাশ করবে ঢাকা ডাইং।
বিকাল সাড়ে ৩টায় বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক ইপিএস প্রকাশ।
০৯ ডিসেম্বর
বিকাল ৩টায় এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিকী কুপন রেট ঘোষণা।
ঢাকা/এসএইচ



































