ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
- আপডেট: ০৬:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ৯ নভেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ন্যাশনাল টিউবস লিমিটেড: ন্যাশনাল টিউবস লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর, ২০২৩ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়াও, কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড: জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ নভেম্বর, ২০২৩ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আরও পড়ুন: প্রতিবেশি দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার সম্ভাবনাময়: শিবলী রুবাইয়াত
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বোর্ড সভা আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বোর্ড সভা আগামী ৫ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।তবে এর আগে ২ নভেম্বর বোর্ড সভার তারিখ ঘোষণা করে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ০৮ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ঢাকা/এসএম
































