০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৩৭ কোটি ডলার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

চলতি মাসের প্রথম ৩০ দিনে দেশে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ।

এছাড়া গত ৩০ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।

আরও পড়ুন: অপরিবর্তিত থাকছে রেপো সুদহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৩৭ কোটি ডলার

আপডেট: ০৫:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫