১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ১০৫৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২.৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩৬ কোম্পানি

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর ২০২২।

ঢাকা/টিএ

শেয়ার করুন

জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৫:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২