১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জেনেক্স ইনফোসিসের আয় বেড়েছে ১৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৭.৩৯ শতাংশ।

সোমবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ৮১ পয়সা আয় করেছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় করেছিল।

আলোচিত প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ১৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জেনেক্স ইনফোসিসের আয় বেড়েছে ১৭ শতাংশ

আপডেট: ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫