টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০২:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১০৬০৫ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভারের শীর্ষে ছিল ইস্টার্ন হাইজিং। আজ কোম্পানিটির ২০ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
১৮ কোটি ২২ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন: সূচকের পতনে কমেছে লেনদেন
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস,আলহাজ টেক্সটাইল, আমরা নেটওয়ার্কস লিমিটেড।
ঢাকা/এসএ



























