০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • / ১০৫০৬ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। আজ বুধবার (১২ এপ্রিল) থেকে এ লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নতুন বন্ডটির নাম হলো- ‘2Y BGTB 05/03/2025’, লেনদেন কোড- ‘TB2Y0325’ এবং কোম্পানি কোড- ‘88496’।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৫ সালের ৫ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৫৫৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ৮.০৩ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।

আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে যেসব কোম্পানি

এর আগে, গত বছরের ৩ নভেম্বর ডিএসইতে ‘2Y BGTB 06/10/2024’ নামের বন্ডটি লেনদেন শুরু করে। বন্ডটির লেনদেন কোড ছিল- ‘TB2Y1024’। তার আগে ওই বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ‘10Y BGTB 20/01/2026’ নামের এ বন্ডটি পরীক্ষামূলকভাবে লেনদেন হয়েছে। বন্ডটির টেডিং কোড- ‘T10Y0126’।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

আপডেট: ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩