ডিবিএইচের রংপুর শাখার উদ্বোধন
- আপডেট: ০৭:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের গৃহ ঋণ প্রদানকারী সর্ব বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) সম্প্রতি রংপুর শহরে তাদের ১৪ তম শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের নতুন এ শাখাটি শহরের খান বাহাদুর আব্দুর রউফ প্লাজা (৪র্থ তলা) বাড়ী নং-১, সড়ক নং-১, স্টেশন রোডে অবস্থিত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন আনুষ্ঠানিক ভাবে শাখার উদ্বোধন করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে রংপুর শহরে আবাসন খাতের ব্যাপ্তি বেড়েছে। দেশের গৃহ ঋণের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসাবে ডিবিএইচ এ অঞ্চলের মানুষদের যেকোনো আবাসিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর শহরের আবাসন খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবিএইচ এর ডিএমডি ও হেড অব ক্রেডিট এ.কে.এম. তানভির কামাল; হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ; হেড অব লোন অপারেশনস মো. জাকারিয়া ইউসুফ; হেড অব ডিপোজিটস, বিজনেস প্ল্যানিং ও অল্টারনেট চ্যানেলস সাবেদ বিন আহসান সহ প্রতিষ্ঠানটির ঊধর্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালে যাত্রা শুরুর পর গত ২৫ বছর ধরে দেশের আবাসন খাতে ঋণ সুবিধা প্রদান করছে ডিবিএইচ ফাইন্যান্স ,যা আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ নামে পরিচিত ছিল। কোম্পানিটি ধারাবাহিক ভাবে বিগত ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং “ট্রিপল এ” অর্জন করেছে। প্রেস রিলিজে আরও বলা হয়, ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ডিবিএইচ ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে।
আরো পড়ুন: খন্দকার রুহুল আমিন এনআরবি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির পুনঃনির্বাচিত চেয়ারম্যান
ঢাকা/এসএ








































