০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • / ১০৩৬৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক ও এবি ব্যাংক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আল-আরাফাহ ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৭৩ পয়সা। আগামী ১১ আগষ্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুন।

ইসলামী ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ টাকা ২২ পয়সা। আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

এবি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছল একই সময়ে ছিলো ৪৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩০ টাকা ৫৯ পয়সা। আগামী ০৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি

আপডেট: ০৯:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২