ডেসকোর আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলিক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে ৩০ শতাংশ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা । সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৭ পয়সা বা ৫৮ শতাংশ।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৩ পয়সা বা ৩০ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬৪ টাকা ৮৬ পয়সা।
ঢাকা/টিএ


































