০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় মজনুর রায় আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / ১০৪৪৮ বার দেখা হয়েছে

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

গত ১২ নভেম্বর ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার রায়ের জন্য এ দিন ধার্য করেন। ওইদিন আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চায় আসামি।

গত ৫ নভেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ২৪ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ওই ছাত্রী ধর্ষণের ঘটনায় তার বাবা ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার শেওড়া বাসস্ট্যান্ড থেকে র‌্যাব মজনুকে গ্রেপ্তার করে। ১৬ জানুয়ারি আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওই দিনই আদালত মামলাটি পরবর্তী বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। ১৬ আগস্ট একই আদালত মজনুর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। ২৬ আগস্ট অভিযোগ গঠন করা হয়।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় মজনুর রায় আজ

আপডেট: ১১:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০