১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
দর বাড়ার কারণ জানে না প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সম্প্রতি প্রাইম লাইফের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৭ জানুযারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬ টাকা ৬০ পয়সা। ১৭ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৮১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/কেএম
ট্যাগঃ
দর বাড়ার কারণ জানে না প্রাইম লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে


































