১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দুর্গাপূজায় তিন দিন ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ১০৪৯৮ বার দেখা হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে। আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের সুরক্ষা দেওয়া আমাদের কাজ। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমি মনে করি আমাদেরে দেশে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না, মারামারি হয় কাউকে তাড়িয়ে দিতে পারলে তার জমিটা নিজে দখলে নিতে পারার জন্য। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধের রিপোর্ট পাওয়া যাবে আজ: নাহিদ

প্রসঙ্গত, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য উপদেষ্টা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. ড. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

দুর্গাপূজায় তিন দিন ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০২:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪