০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ধামরাইয়ে ২ বাসের সংঘর্ষে নারী নিহত, আহত ৩০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

ঢাকার ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে কবিতা সরকার (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন যাত্রী। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কবিতা সরকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী। তিনি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কক্রাবাজার থেকে ছেড়ে আসা আরিচাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকাগামী ডিলিং পরিহনের যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ডিলিং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর সৌদিয়া বাসটি উল্টে যায়। নিহত নারী শ্রমিক ডিলিং বাসের ছিলেন। এছাড়া উভয় বাসের ৩০ জন আহত হয়েছেন।

আহত যাত্রী মুজাহিদুল ইসলাম ও মোকছেদুল ইসলাম জানান, সৌদিয়া পরিবহনের বাসচালকের ঘুমের ভাব ছিল। এ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় আরও কয়েকবার বাসটি হেলেদুলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। যাত্রীরা বলার পরও চালক সতর্ক হননি।

গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীবাস বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ধামরাইয়ে ২ বাসের সংঘর্ষে নারী নিহত, আহত ৩০

আপডেট: ১১:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০