০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নাপা সিরাপের মান ঠিক পেয়েছে ঔষধ প্রশাসন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যে ফার্মেসি থেকে নাপা সিরাপ কেনা হয়েছিল, সেখান থেকে জব্দ করা বাকি সিরাপ পরীক্ষায় মান সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার মহাখালীতে অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, ওই দোকান থেকে একই ব্যাচের (ব্যাচ নম্বর-৩২১১৩১২১) ৮টি সিরাপ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩টি পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে।

তিনি বলেন, বাচ্চারা যে সিরাপ খেয়েছে সেটা জব্দ করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেটা সিআইডি জব্দ করেছে। সিআইডি রিপোর্ট এলে পরিষ্কার করে বলা সম্ভব হবে। কিন্তু ‌‘মা ফার্মেসি’ থেকে জব্দ করা একই ব্যাচের সিরাপ পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নাপা সিরাপের মান ঠিক পেয়েছে ঔষধ প্রশাসন

আপডেট: ০৬:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২