নিটল মোটরসে চাকরির সুযোগ
- আপডেট: ০৩:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নিটল মোটরস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সোশ্যাল মিডিয়ার জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ক্রিয়েটিভ ডিজাইনার/ সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে ডিপ্লোমা পাস করতে হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পদ সংশ্লিষ্ট বিষয়ে ২-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও গ্রাফিক্স ডিজাইনের কাজে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২২-৪০ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর কুমিল্লায় চাকরির আগ্রহ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১১ ডিসেম্বর, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুনঃওয়ালটনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
ঢাকা/এসএম









































