০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পরিচালক নিয়ে মিথ্যা তথ্য, ফ্যামিলিটেক্সের সাবেক এমডিকে জরিমানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ১০৩০৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স বিডির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোর্শেদকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরিচালকের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফ্যামিলিটেক্স কর্তৃপক্ষ ২০১৪-২০১৬ সাল পর্যন্ত সময়ে শেয়ারধারন রিপোর্টে জুন কুং ওনকে পরিচালক হিসেবে উল্লেখ করেছে। কিন্তু জুন কুং ওন ২০১৬ সালের ২৪ মে প্রাইম ইসলামী লাইফ সিকিউরিটিজকে এক চিঠিতে জানায়, সে ফ্যামিলিটেক্স এর পর্ষদ থেকে ২০১২ সালের ৫ এপ্রিল পদত্যাগ করেছে। ওইসময় থেকে তিনি কোম্পানির পর্ষদ, ম্যানেজমেন্ট ও অপারেশনের সঙ্গে জড়িত নেই বলেও জানায়। এ বিষয়ে তিনি আরজেএসসির সার্টিফাইড কপিও দিয়েছিলেন। এছাড়া ২০১৪ সালের ১৮ মে ফেমিলিটেক্স থেকে চিঠির মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জকে জুন কুং ওন পর্ষদে নেই বলে জানানো হয়েছিল।

এসত্ত্বেও মাসিক শেয়ারধারন তথ্যে জুন কুং ওনকে ২০১৬ সাল পর্যন্ত পরিচালক দেখানোর মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জকে মিথ্যা তথ্য দিয়েছে। এরমাধ্যমে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোর্শেদ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৮ এবং ডিএসই লিস্টিং রেগুলেশনস ২০১৫ এর ৪৫ লংঘন করেছেন।

এ বিষয়ে শুনানিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে মোহাম্মদ মোর্শেদকে চলতি বছরের ৬ মার্চ চিঠি দেয় বিএসইসি। এতে ১৪ মার্চ শুনানির দিন ধার্য্য করা হলেও মোহাম্মদ মোর্শেদ উপস্থিত হননি।

এই পরিস্থিতিতে পুঁজিবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে মোহাম্মদ মোর্শেদকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন তাকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি মোহাম্মদ মোর্শেদ ও ফেমিলিটেক্স বিডির বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পরিচালক নিয়ে মিথ্যা তথ্য, ফ্যামিলিটেক্সের সাবেক এমডিকে জরিমানা

আপডেট: ০১:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২