০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পুঁজিবাজারে বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১০৪৩৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ মে) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকা। যা ৪১ কার্যদিবস ও চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, সোমবার (০৫ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১০৯৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৮৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ৬০৭ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির, বিপরীতে ১৬৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারে বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন

আপডেট: ০২:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫