পুঁজিবাজার ইস্যুতে কাল মার্চেন্ট ব্যাংকগুলোর সাথে আইসিবির বৈঠক
- আপডেট: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০২৯৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মঙ্গলবার ১ মার্চ বিকাল ৩টায় আইসিবির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী।
এ ব্যাপারে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী বলেন, বর্তমান পুঁজিবাজার ইস্যুতে কি ভাবে বাজারকে গতিশীল রাখা যায় সে ব্যাপারে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা/টিএ

































