০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
পুলিশের ৪ কর্মকর্তার রদবদল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
বাংলাদেশ পুলিশের ৪ কর্মকর্তার রদবদল করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিআইবিতে পদায়ন করা হয়েছে আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঢাকা/এসএইচ



































