বঙ্গবন্ধুর সমাধিসৌধে ডিএসই’র এমডির শ্রদ্ধা
- আপডেট: ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪৬৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ রোববার (১৭ সেপ্টেম্বর) যোগদান করেন। যোগদানের পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন৷
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, টুঙ্গিপাড়া উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস সহ বিএসইসি এবং ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
ঢাকা/টিএ































