০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বন্ধ হ‌য়ে যাচ্ছে ‘গ্রামীণ ইউনিক্লো’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১০৪৯১ বার দেখা হয়েছে

গ্রামীণ ব্যাংক গ্রুপ ও জাপানের ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ ইউনিক্লো’র ঢাকার সব বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। জুন মাসের ম‌ধ্যে বিক্রয়কেন্দ্রগু‌লো বন্ধ ক‌রা হ‌বে।এক বিজ্ঞপ্তিতে প্র‌তিষ্ঠান‌টি এ তথ্য জানি‌য়ে‌ছে ।

গ্রামীণ ইউনিক্লো তাদের ও‌য়েবসাই‌টে প্রকাশিত বিজ্ঞপ্তিতে লিখেছে, আমরা দুঃখের সাথে জানাচ্ছি, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর আগামী জুন ১৮, ২০২৩ এর মধ্যে আমরা বন্ধ করব এবং এর সাথে সাথে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১০ সালে আমাদের মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক গ্রুপের সাথে যৌথভাবে পোশাক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে।

২০১৩ সালে আমরা মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু করেছি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পোশাক সরবারহ ও নিরাপদ পরিবেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেই সাথে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে ফাস্ট রিটেইলিং এর কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালে বাংলাদেশে প্রডাকশন অফিস শুরুর মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে এবং সহযোগী কারখানাগুলো ইউনিক্লোসহ ফাস্ট রিটেইলিং এর পোশাক উৎপাদন আগামীতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সঞ্চয়পত্রে পুন:বিনিয়োগে অনলাইনে খুলতে হবে নতুন হিসাব

এছাড়াও ফাস্ট রিটেইলিং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখবে। চলমান উদ্যোগের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন কর্মসূচি, যা ২০১৯ সালে ইউএন উইমেনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে চালু করা হয়েছিল যাতে পোশাক কারখানায় নেতৃত্বের ভূমিকায় বাংলাদেশের নারীদের উন্নয়নে সহায়তা করা হয়।

বাংলাদেশকে ফাস্ট রিটেইলিংয়ের ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করে প্র‌তিষ্ঠান‌টি জানায়, ব্যবসা বন্ধ হলেও বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে তারা কাজ চালিয়ে যাবে এবং নারীর ক্ষমতায়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বন্ধ হ‌য়ে যাচ্ছে ‘গ্রামীণ ইউনিক্লো’

আপডেট: ০৪:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩