০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাংলাদেশ ডিজিটাল জরিপের যাত্রা শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ১০৪৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল জরিপের যাত্রা শুরু হলো। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা জরিপ বিডিএস নামে এই কার্যক্রমর পাইলটিং উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) পটুয়াখালীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামান চৌধুরী।   এ সময় তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল জরিপ বা বিডিএস মামলা মোকদ্দমা কমিয়ে জনগণের ভোগান্তি কমাবে। প্রচলিত জরিপ থেকে ডিজিটাল জরিপ খুব অল্প সময়ে করা সম্ভব হবে বলেও জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে বাংলাদেশ ডিজিটাল জরিপের পাইলটিং-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোনের মাধ্যমে ডিজিটাল জরিপের পাইলটিং পটুয়াখালী থেকে শুরু হচ্ছে। পটুয়াখালী ও বরগুনা জেলায় এসএ জরিপের পর আরএস জরিপ সম্পন্ন না হওয়ায় উক্ত দুটি জেলার ১৪টি উপজেলা বিডিএস-এর জন্য বাছাই করা হয়েছে। পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন থেকে শুরু হবে এই জরিপ। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপে যেখানে ২০-২৫ বছর লাগে, সেখানে খুব অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে। এই জরিপ শুরুর সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে যাতে জমির মালিক পৃথিবীর যেকোনও স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কমবেশি হলে আপত্তি দাখিল করতে পারেন। ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায়, জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, সাথে জনগণের ভোগান্তিও কমে আসবে।

অনুষ্ঠানে পটুয়াখালী আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওয়াহেদুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, বিডিএস কার্যক্রমের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক এ টি এম নাসির মিয়া এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ ভূমি মন্ত্রণালয় ও পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনীতিবিদ,ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

বাংলাদেশ ডিজিটাল জরিপের যাত্রা শুরু

আপডেট: ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২