বিএসআরএমের আয় বেড়েছে
- আপডেট: ০৯:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১০৬৮৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৫৭ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: ইস্টার্ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। গতবছর একই সময়ে ১১ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৯ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৬ টাকা ৯০ পয়সা।গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬০ টাকা ৪৭ পয়সা।
ঢাকা/টিএ



































