০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএসআরএম স্টিলসের করপোরেট পরিচালক ২০ লাখ শেয়ার কিনেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের আরো ২০ লাখ শেয়ার কিনেছে কোম্পানিটির অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনেছে এ করপোরেট পরিচালক। ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএসআরএম স্টিলস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ৩১ মার্চ ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। ২৮ এপ্রিলের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে বলে জানিয়েছিল বিএসআরএম স্টিলস। এর আগে কয়েক দফায় বিএসআরএম স্টিলসের শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটির করপোরেট পরিচালক। এর মধ্যে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএইসই) মাধ্যমে ১০ লাখ, গত বছরের ২০ ডিসেম্বর সিএসইর মাধ্যমে আরো সাড়ে ৮ লাখ, ১৪ ডিসেম্বর ডিএসইর মাধ্যমে সাড়ে ৮ লাখ, ২৩ নভেম্বর সিএসইর মাধ্যমে ৩ লাখ ও ১৭ নভেম্বর ডিএসইর মাধ্যমে সাড়ে ৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দেয় কোম্পানিটি। ঘোষণা অনুযায়ী এসব শেয়ার ইতোমধ্যে কেনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৭১ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০টি। এর মধ্যে ৭২ দশমিক শূন্য ৯ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ৭৮ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৭৬ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩ হাজার ২৯২ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৫০৮ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৭৮৬ কোটি ৩ লাখ ৮ হাজার ৫৬৮ টাকা বা ২৩ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সমেয় কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৭৫৩ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৭১ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৫৪০ টাকা। সে হিসাবে নয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৮৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ২১৩ টাকা বা ৩ দশমিক ৬০ গুন। নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৮৮ পয়সা, যা আগে বছর একই সময় ছিল ১ টাকা ৯১ পয়সা।

অপরদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৬৬২ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৩১৯ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১ হাজার ২৬১ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ২৩৬ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৪০০ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৮৩ টাকা বা ৩১ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৮ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫৪ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৮৩০ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৮৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৯৪৩ টাকা বা আড়াই গুন। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড দিয়েছে বিএসআরএম স্টিলস। এর আগে আলোচিত বছরে ১০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরে মোট ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ৫৬ টাকা ৮৪ পয়সা। 

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৬ টাকা ৮৪ পয়সায়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিএসআরএম স্টিলসের করপোরেট পরিচালক ২০ লাখ শেয়ার কিনেছে

আপডেট: ১২:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২