০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে ছাত্রের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌরসভার নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে। সে স্কুলে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মায়ের সাথে স্কুলে প্রবেশ করার সময় হঠাৎ করে গেট ভেঙে তার গায়ের উপরে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সকালে স্কুলের প্রধান শিক্ষক আমাদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে ছাত্রের মৃত্যু

আপডেট: ০১:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২