বিনিয়োগ আকৃষ্টে দুবাইতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব আজ
- আপডেট: ০৭:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রবাসী ও বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে দুবাইতে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। এবারের বিনিয়োগ আকৃষ্টের এ অনুষ্ঠানটি আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিট) দুবাই ফেস্টিভ্যাল সিটির হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অনুষ্ঠানে অংশ নেবেন।
বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটনের সার্বিক সহযোগিতায় এবারের ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠানটিতে পার্টনার হিসেবে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিএসইসি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিজনেস কাউন্সিল, চেম্বারের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্য করে এ অনুষ্ঠান সাজানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুবিধা, বাংলাদেশের পুঁজিবাজারের পণ্য এবং পরিষেবাগুলির সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে।

































