০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
বিপিএলের নকআউট পর্ব শুরু আজ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ এলিমিনেটর ও কোয়ালিফায়ার রাউন্ডের ২ খেলা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এলিমেনেটর রাউন্ডের প্রথম ম্যাচে মুশফিকের খুলনা টাইগার্সের প্রতিপক্ষ আফিফের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টানা হারের পর গত দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে চায় চট্টগ্রাম। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
এদিকে বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের ধারায় থেকে ফাইনাল নিশ্চিত করতে চায় বরিশাল। আর প্রতিপক্ষের বিপক্ষে লিগপর্বে পাওয়া জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে উঠতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
ঢাকা/এমআর
ট্যাগঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ এলিমিনেটর ও কোয়ালিফায়ার রাউন্ডের ২ খেলা। বিপিএলের নকআউট পর্ব শুরু আজ









































