বিশাল উত্থান এসএমইর পুঁজিবাজারে
- আপডেট: ০৩:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জুলাই) সূচকের বিশাল উত্থানে লেনদেন শেষ হয়। আজ ডিএসএমইএক্স সূচক ১৫৪ পয়েন্ট বা ৮ শতাংশ বৃদ্ধি পায়। আজ এসএমই মার্কেটে সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৪২ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ২৬ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১৫৪ পয়েন্ট বা ৮.৪৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এসএ
































