০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকবে না: শিক্ষামন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই। আশা করি, সবাই এ বিষয়ে সহযোগিতা করবেন। দ্রুততার সঙ্গে এটি করতে পারলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর কোনো বয়সের বাধা থাকবে না।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না। মাধ্যমিকে যে পরিমাণ পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে। তাই মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি খাকবে।

তিনি বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থী মূল্যায়ণ পদ্ধতি বদলে যাচ্ছে। এরই মধ্যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু করা হয়েছে। আগামীতেও ক্রমাগতভাবে এসব প্রশিক্ষণ চলবে।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

শিক্ষামন্ত্রী বলেন, অতিমারির মধ্যে অনলাইন শিক্ষায় আমরা এগিয়ে গিয়েছি। সফলভাবে শিক্ষকদের প্রশিক্ষণ করানো সম্ভব হয়েছে। সব শিক্ষককে সরাসরি ও অনলাইনভিত্তিক নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া অব্যাহত থাকবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকবে না: শিক্ষামন্ত্রী

আপডেট: ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২