বুধবার টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৬:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮৬ কোটি ৭৫ লাখ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিং লেনদেন হয়েছে ২৬ কোটি ৫০ লাখ৯৩ হাজার টাকার।
২৫ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এপেক্স স্পিনিং, সোনলী পেপার এবং লাফার্জ হোলসিম।
ঢাকা/টিএ


































