০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ব্যাংক ঋণ অনুমোদন-নবায়নে সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৫২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ব্যাংক ঋণের অনুমোদন বা নবায়নে সব ধরনের তথ্য সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনার ফলে ঋণ নবায়নের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও নতুন ঋণের ফাইল যথাযথভাবে সংরক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সিএমএসএমই সেক্টরের কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন বা নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত সংবিধিবদ্ধ নিরীক্ষা রিপোর্ট গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৯৩ ডলার

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ব্যাংক ঋণ অনুমোদন-নবায়নে সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

আপডেট: ০৫:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩