ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
- আপডেট: ০৪:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মার্চ) ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন। আজ ব্লকে ৪৪টি কোম্পানির মোট ৩০ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন হয়েছে। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ০৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বাংলাদেশ স্টিলের ৯ কোটি ০২ লাখ ২৭ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৪ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা, আমান কটনের ২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ২ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে জুট স্পিনার্সের শেয়ার
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সের ১ কোটি ৬১ লাখ টাকা, এটলাস বাংলাদেশের ১ কোটি ৪৩ লাখ টাকা, বেক্সিমকোর ৭৪ লাখ ৫৫ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৬৮ লাখ ৩৫ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্সেুরেন্সের ৫৩ লাখ টাকা এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ৪৯ লাখ ০৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএম

































