ব্লকে লেনদেনের ৬৩ শতাংশই চার কোম্পানির
- আপডেট: ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১০৪৮৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৩ শতাংশই চার কোম্পানির। আজ ব্লকে ৬১টি কোম্পানির মোট ৫১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, সোনালী পেপার, গ্রামীণফোন এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৬৩ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১৭ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার, গ্রামীণফোনের ৫ কোটি ৫৩ লাখ ১ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সূচক বাড়লেও কমেছে লেনদেন
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার, সোনালী লাইফের ১ কোটি ৬৪ লাখ, লিন্ডে বিডির ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার এবং সালভো কেমিক্যালের ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ



































