০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ১০৩৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভেনিজুয়েলায় শনিবার থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তিনি এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’। খবর ইরনার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আমেরিকার সাউথ কমান্ডের সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক একদিন পর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার ড্রোন ও স্নাইপার ফোর্স রাশিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করবে।

ইরান, চীন ও রাশিয়া ২০১৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত তিনটি বড় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এবার এসব দেশ মার্কিন ভূখণ্ডের দোড়গোড়ায় মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় এই বিশাল সামরিক মহড়ায় ৩৭ দেশের ২৭০টি সেনাদল অংশ নেবে।

মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ভারত, কাজাকিস্তান ও উজবেকিস্তান। মহড়ায় অংশগ্রহণকারী বেশিরভাগ দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো নেই এবং এসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়া

আপডেট: ০১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২