১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোটারের ১৬, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ১০৪২০ বার দেখা হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ বছর, আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।

আরও পড়ুন: সংস্কার-নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভোটারের ১৬, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

আপডেট: ০২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫