১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মগবাজারে চারতলা ভবনে অগ্নিকাণ্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মগবাজার মোড়ে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ সোমবার (২৭ জুন) বিকেলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, মগবাজার মোড়ে একটি চারতলা ভবনে আগুন লেগেছে। বিকেল সোয়া ৩টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়েছি। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেলে ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মগবাজারে চারতলা ভবনে অগ্নিকাণ্ড

আপডেট: ০৫:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২