০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০১৮৯ বার দেখা হয়েছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর (ভাসমান টার্মিনাল) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বা কম চাপ থাকতে পারে।গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

আপডেট: ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬