০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৫৩ বার দেখা হয়েছে
জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব।
আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।
ঢাকা/এসএইচ

























