০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মানুষ ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছেন: সাধন চন্দ্র মজুমদার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ১০৪৩২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইংল্যান্ডে সাধারণ নাগরিকদের দিনে দুবেলা খাওয়ার রেশনিং করে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মানুষ ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় স্বার্থকতা। 

শনিবার বেলা ১১টায় জেলার পোরশা উপজেলাধীন মরশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনা সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়। কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

তিনি বলেন, বিএনপি সরকারের সময় কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। আর এখন দেশের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার দেওয়া হচ্ছে। একটি কুচক্রী মহল দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করেছে। এখন দেশে সারের আর কোনো সংকট নাই।

তিনি আরও বলেন, সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ৬ হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮শ টাকা থেকে ১১০০ টাকায়।

আরও পড়ুন: বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৬ কেজি সোনা

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর উল্লেখ করে তিনি বলেন, দেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার সরকারের কোনো না কোনো সহযোগিতা পায় না। এ ক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফ-এর কথা উল্লেখ করেন। 

পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, মশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ।

ঢাকা এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মানুষ ৩ বেলা পেট পুরে ভাত খেতে পারছেন: সাধন চন্দ্র মজুমদার

আপডেট: ০৩:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২