০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১০২৬০ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বিকেল ৩টা ২২ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী।

এছাড়া এক নারীকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তালহা বিন জসীম। এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মিরপুরের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: ০৩:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬